জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

 মোঃকবির হোসেন
দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  প্রত্যুষে তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, নাগরপুর প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন  ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে  শহিদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্টানে টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।  
উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস প্রমূখ। অনুষ্টানে শেষে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ অতিথি বৃন্দরা। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবকসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

1

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

2

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

3

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

4

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

5

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

6

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

7

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

8

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

9

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

10

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

11

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

12

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

13

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

14

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

16

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

17

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

18

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

19

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

20