জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জরিমানা

 

মনির আহমদ আজাদ 

লোহাগাড়া সদর বটতলী স্টেশন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে ঈগল সার্ভিসের তিনটি বাসকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বৈধ পার্কিং অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন

অভিযানকালে দেখা যায়বটতলী স্টেশন এলাকায় নির্ধারিত পার্কিং স্থান উপেক্ষা করে যত্রতত্র বাস পার্কিংয়ের ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন আইন২০১৮-এর ১০৫ ধারায়  (অবৈধভাবে যানবাহন পার্কিং ও জনদুর্ভোগ সৃষ্টি) ঈগল সার্ভিসের তিনটি বাসকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে লোহাগাড়া উপজেলা ট্রাফিক পুলিশ এবং ভূমি অফিসের স্টাফরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিকভাবে সহযোগিতা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকদের সতর্ক করে বলা হয়ভবিষ্যতে কেউ নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া সড়কের ওপর বা জনসমাগমপূর্ণ স্থানে গাড়ি পার্কিং করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এসিল্যান্ড মং এছেন বলেনসড়কে শৃঙ্খলা রক্ষাযানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ###

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

1

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

2

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

3

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

4

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

5

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

6

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

7

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

8

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

9

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

10

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

11

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

12

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

13

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

14

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

15

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

16

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

17

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

18

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

19

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

20