জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মো. শাহজাহান ফকির।।

ময়মনসিংহের নান্দাইলে বাম পায়ে শিকল বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে আব্দুল মজিদ    (৫৯) নামে এ বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মজিদ বৃদ্ধ ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামের আলতাব আলীর পুত্র। নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদের পাশে জনৈক তারিকুলের দোকানের সামনে খড়ের ওপর বিছানো ছেঁড়া কাঁথায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও সোয়েটার, পাশে পড়ে ছিল একটি কম্বল। এ সময় তার বাম পায়ে একটি লম্বা লোহার শিকল তালাবদ্ধ অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঈশ^রগঞ্জ ও নান্দাইলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়  ঘুরে বেড়াতেন। শনিবার বিকেলেও রসুলপুর গ্রামে তাকে অবস্থান করতে দেখা গেছে। রোববার ভোরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি মৃত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তীব্র শীত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, গ্রাম পুলিশ মাজাহারুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ছবি-সংযুক্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

1

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

2

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

3

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

4

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

5

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

6

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

7

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

8

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

9

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

10

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

11

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

12

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

13

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

14

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

15

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

16

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

17

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

18

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

19

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

20