Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প্রদান

 
 উওম দাস 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে মধু চাষ ও  
আখের গুড় উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে
উপজেলা কৃষিপূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম কৃষকদের মাঝে এসব সহায়তা প্রদান করেন।
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে মধু ও আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌ খামারী এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মৌবাক্স, মৌ মাছি ও অন্যান্য উপকরণ এবং আখের বীজ/চারা ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) মনজুরুল আলম, আয়নাল হক, সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্রের সার্বিক সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন। অফিস সূত্র জানায়, উপজেলার দুর্গাপুর, চাঁদপুর ও কাপাসিয়া ইউনিয়নের ১০ জন মৌ চাষির প্রতিজনকে ২৫ কেজি ওজনের একটি মৌবাক্স, মৌমাছি ও রাণী, প্রমোটার একটি, কুইনকেস চারটি, হাইভ টুলস্ একটি এবং উপজেলার সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব, চাঁদপুর, দুর্গাপুর, কাপাসিয়া ইউনিয়নে আখের গুড় উৎপাদনে ৪০ জনকে বিঘা প্রতি ৬৩০ কেজি বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার ও সেচ সুবিধা পাবেন। 
প্রণোদনা সুবিধাভোগী কৃষকদের যথাযথভাবে ও গুরুত্ব সহকারে এসব উপকরণ ব্যবহারের পরামর্শ দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

1

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

2

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

3

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

4

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

5

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

6

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

7

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

8

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

9

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

10

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

11

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

12

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

13

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

14

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

15

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

16

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

17

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

18

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

19

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

20