জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

 সবুজ মন্ডল
রাজবাড়ী আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার হাজিরাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিন নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। হাজিরার সময় তার কয়েকজন সমর্থক আদালত এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
হঠাৎ স্লোগানের কারণে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ আরও একজন। পরে তাদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, মো. শাহিন শেখের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে বিদেশে পালানোর চেষ্টাকালে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত চত্বর থেকে আটক পাঁচজনকে থানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত এলাকায় স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

2

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

3

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

4

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

5

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

6

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

7

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

8

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

9

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

10

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

11

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

12

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

13

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

14

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

15

জমি তুমি কার

16

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

17

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

18

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

19

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

20