জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  এস.এম. পারভেজ 
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত  হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ, শতাধিক দুস্থদের মাঝে খাদ্য ও শীত বস্ত্র বিতরণ, আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, সভাপতি বনাম সম্পাদক হাডুডু ও ফুডবল খেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল-ড্র সহ নানা আয়োজন করে সংগঠনটি।

গৌরবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিটি ক্লাব ও পাঠাগারের প্রয়াত প্রধান পৃষ্ঠপোষক এর সহধর্মীনি শাহনা আলম পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন। র‌্যালিটি ক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপরে সংগঠনটি শতাধিক দুস্থদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেন।

এ সময় সিটি ক্লাব ও পাঠাগারের সভাপতি গৌতম সরকার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, জেলা সমাজ সেবা অফিসার জসীম উদ্দীন, প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আল-আমীন তালুকদার,  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সিটি ক্লাব ও পাঠাগারের উপদেষ্টামন্ডলির সদস্য - শহিদুজ্জামান অশ্রু সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সিটি ক্লাবের সকল সদস্যরা।

প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কাজের সার্বিক তত্বাবধায়নে ও দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন এই ক্লাবটি দীর্ঘ ৪১ বছর যাবৎ মাদক ও সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ৪১ বছর মানব ও সমাজ সেবায় কাজ করছে। আমরা আশাকরি এই ক্লাব মানব সেবায় শত শত বছর পার করবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

1

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

2

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

3

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

4

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

5

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

6

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

7

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

8

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলায় প্রস্তুতিমূলক স

9

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

10

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

11

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

12

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

13

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

14

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

15

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

16

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

17

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

18

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

19

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

20