জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

মোঃ সাদ্দাম হোসেন 
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ গতকাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় মারুফ সুপারস্টার এবং চরবাড়িয়া জুনিয়র স্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মারুফ সুপারস্টার  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ তাঁতি দলের সভাপতি এস এম মাইনুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মাল হোসেন পেয়াদা, এবং বরিশাল সদর উপজেলা তাঁতি দলের যুগ্ম আহবায়ক আকাশ।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী দলের অধিনায়ক শৈশবের হাতে তুলে দেন। রানার্সআপ ট্রফি প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী। সকল খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন গোলাম কিবরিয়া লাভলু।

বক্তব্যে প্রধান অতিথি তরুণদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় না করে খেলাধুলা ও শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহাদ আলী, মাহিন, মাশরাফি মিদুল, রাসেল হাওলাদার ও ইমন হাওলাদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

1

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

2

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

3

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

4

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

5

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

6

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

7

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

8

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

9

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

10

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

11

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

12

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

13

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

14

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

15

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

16

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

17

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

18

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

19

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

20