জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

আবু সায়েম
নওগাঁ ৪৬-১, বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের দোয়া কামনা।

**প্রিয় নিয়ামতপুর, পোরশা ও সাপাহারবাসী,

আসসালামু আলাইকুম**

আজ আমার হৃদয় গভীর বেদনা ও শোকের ভারে নত।
দেশের সংকটময় মুহূর্তে বারবার জাতির ঢাল হয়ে দাঁড়ানো আমাদের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

এ দুঃসময়ে আমি আপনাদের সবার কাছে তাঁর দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ আরোগ্যের জন্য বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি।
করুণাময় আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন—আমিন।

বিশেষভাবে অনুরোধ করছি—
আজ আছরের নামাজের পর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার সকল মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহ পাকের দরবারে দোয়ার আয়োজন করার জন্য।


**আইসিইউতে বেগম খালেদা জিয়া

অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা**

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাতে শ্বাসকষ্ট ও হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বেগম জিয়া—এর মধ্যে রয়েছে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং সাম্প্রতিক সংক্রমণ। সর্বশেষ পরীক্ষায় তাঁর চেস্ট ইনফেকশন নিশ্চিত হওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়।
চিকিৎসকরা জানান, এ অবস্থায় তাঁর শ্বাসপ্রশ্বাস ও হৃদ্‌যন্ত্র ঘন ঘন পর্যবেক্ষণে রাখা জরুরি হয়ে পড়ে।

চিকিৎসা বোর্ডের একজন সদস্য জানান—
“বেগম জিয়ার অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তাঁর জন্য পরবর্তী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রতি মুহূর্তে মনিটরিং করা হচ্ছে।”

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা বলেন, অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা ইতোমধ্যে শুরু করা হয়েছে। তাঁর শারীরিক প্রতিক্রিয়া এবং পরীক্ষার পরবর্তী রিপোর্ট অনুযায়ী চিকিৎসার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা হাসপাতালে উপস্থিত আছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করছেন। দল ও পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করে জানিয়েছে—
“জাতির প্রিয় নেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।”

বেগম জিয়ার আকস্মিক শারীরিক অবনতি রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সুস্থতা কামনায় দেশ-বিদেশের লাখো মানুষ প্রার্থনা জানাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

1

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

2

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

3

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

4

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

5

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

6

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

7

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

8

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

9

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

10

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

11

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

12

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

13

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

14

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

15

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

16

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

17

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

18

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

19

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

20