জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ

এসকে এম মহসিন রেজা
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, এবারের নির্বাচন হবে মানুষের মৌলিক আকাঙ্ক্ষা পুরনের নির্বাচন।
এবারের নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়। এই নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পূরণের নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকারের পক্ষে ভোট দিতে পারি তবেই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বুধবার (১২ নভেম্বর ) বিকাল ৪ টায় কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন,  ৫ আগস্টের পর থেকে জনগণের ওপর নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যার ধারাবাহিকতা বজায় রাখতেই একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করে আসছে। জুলাই বিপ্লবের অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই'। পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোল্যা আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি  মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের  আমীর ও কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা  সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

1

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

2

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

3

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

4

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

5

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

6

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

7

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

8

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

9

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

10

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

11

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

12

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

13

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

14

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

15

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

17

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

18

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

19

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

20