জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মশিউর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল থেকেই পুরো উপজেলা শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।
র‍্যালির উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন—
জনাব মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন,
সাবেক ভিপি, ফুলবাড়ী সরকারি কলেজ; সম্মানিত সদস্য, দিনাজপুর জেলা বিএনপি; এবং সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ শাহাজুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি; এবং সাধারণ সম্পাদক, ফুলবাড়ী পৌর বিএনপি।
র‍্যালিটি ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন,

“যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগ্রামী ও দেশপ্রেমিক সংগঠন। বর্তমান সংকটময় সময়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতে অনুষ্ঠিত এ র‍্যালি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

1

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

2

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

3

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

4

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

5

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

6

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছ

7

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

8

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

9

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

10

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

11

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

12

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

13

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

14

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

15

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

16

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

17

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

18

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

19

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

20