জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ জয় হোসাইনঃ
বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ আরজু আকন্দসহ ৮জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ভিকটিম সাজিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলসহ স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তাঁর সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দুপুর ১২ টায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক,স্থানীয় এলাকার ১ শতাধিক নারীরা সহ প্রায় ৩ শতাধিক নানা পেশা জীবি ব্যক্তিরা অংশ নেয়।   দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক ও জামালপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল এর সঞ্চালনায় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম,স্থানীয় দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন । এ সময় জামালপুর জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি মো: বাবুল মিয়া, সহ সভাপতি মো: তোজাম্মেল হোসেন, সহ সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ মধু, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক মুরাদ সহ দলিল লেখকেরা উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ মহল ষড়যন্ত্র করে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার এবং প্রকৃত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তারা। 
এদিকে মুঠোফোনে আলহাজ্ব মোঃ আরজু আকন্দ জানান, এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  আমাদের মিথ্যা মামলায় ফাসানো হয়েছে।  সঠিক তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের জনসম্মুখে আনা হোক।  সে সাথে মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবী জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

1

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

2

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

3

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

4

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

5

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

6

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

7

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

8

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

9

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

10

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

11

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

12

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

13

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

14

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

15

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

16

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

17

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

18

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

19

সত্যি চুমু নাকি এআই

20