জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সত্যি চুমু নাকি এআই

এম জিশান পারভেজ
 ‘নূর’ সিনেমায় আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর দৃশ্য নিয়ে আলোচনার ঝড় উঠেছে।পরিচালক রায়হান রাফীর সিনেমাটি বায়োস্কোপ প্লাসে মুক্তি পাবে আগামীকাল। মুক্তির আগে আলোচিত চুমুর দৃশ্যটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেছেন শুভ ও ঐশী।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সত্যি সত্যি চুমু নাকি এআই?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন তাঁরা। এতে চুমুর দৃশ্যে শুটিংয়ের অভিজ্ঞতা জানান শুভ ও ঐশী।
দৃশ্যটি নিয়ে ঐশীর এক প্রশ্নের জবাবে শুভ বলেন, ‘এটা আসলে “কিস” নয়, এটা আসলে একটা “মোমেন্ট”। আমরা কখন যে সিনটা করলাম, আদৌ কি কোনো কিছু হলো? আমরা নিজেরাও বোধ হয় বুঝতে পারি নাই। এটা একটা “মোমেন্ট”।’
আরিফিন শুভর এক প্রশ্নের উত্তরে ঐশী বলেন, ‘এটাতে (চুমুর দৃশ্য) কোনো রিটেক লাগে নাই। আমার যে সহশিল্পী (শুভ) ছিল, সে মাঝে মাঝে যথেষ্ট দয়ালু। এই সিনটার আগে আমার মুখ দেখে হয়তো উনি সিচুয়েশন বুঝতে পারছিলেন যে আমি একটু নার্ভাস কিংবা আমি একটু টেনশনে আছি। জিনিসটা দেখতে কেমন লাগবে। সে (শুভ) আমার হয়ে দয়া করে ডিরেক্টরকে গিয়ে বলেছে, চেষ্টা করেন যেন এক থেকে দুইটার বেশি টেক না লাগে। দুজনের অকোয়ার্ডনেসের ব্যাপার আছে বা যা–ই হোক না কেন।’
এ সময় পাশ থেকে শুভ বলেন, ‘সত্যি বলতে আমার অকোয়ার্ড লাগে নাই। সেই মোমেন্টে আরেকটা চরিত্র আমার মধ্যে বসবাস করছিল।’ পরে ঐশী যোগ করেন, ‘দৃশ্যটা করার পরে আমরা দেখেছি, অকোয়ার্ড লাগেনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ।
পাবনায় দৃশ্যটি ধারণ করা হয়েছে। এই দৃশ্যের শুটিংয়ের আগে পরিচালক কয়েক দফা আলোচনা করেন নায়ক–নায়িকার সঙ্গে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

1

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

2

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

3

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

4

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

5

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

6

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

7

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

8

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

9

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

10

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

11

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

12

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

13

কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়

14

আজ মাদারীপুর মুক্ত দিবস

15

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

16

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

17

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

18

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

19

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

20