জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ আরো জড়ালো হচ্ছে

কাউছার আহমেদ টিপু 
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া ও বনিকপাড়া এলাকায় প্রভাবশালী একটি চক্রের দীর্ঘদিনের আধিপত্য, রাজনৈতিক প্রভাব বিস্তার ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে মানিক বণিক সংবাদ মাধ্যমকে দেয়া লিখিত প্রতিবাদে দাবি করেন, তার পরিবার কোনো ধরনের মাদক ব্যবসা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নয়। তবে অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী পুলিশের জি.আর ৬৮২/২০২০ মাদক মামলার পলাতক আসামি, ২০২১ সালের ৭ জুন তার ভাতিজা সুধীপ বণিক (শান্ত) আদালতে আত্মসমর্পণ করে জেলহাজতে যান এবং একই বছরের ২৯ জুন হাইকোর্টের ক্রিমিনাল মিস কেস নং ২৬২৪৭/২১–এ জামিন পান; পরবর্তীতে ১৮ জুলাই তিনি কারামুক্ত হন। একইভাবে, মানিক বণিকের আরেক ভাতিজা সৌরূপ বণিকের মালিকানাধীন ‘ঝলক শিল্পালয়’ থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে এবং সৌরূপ বণিকের একজন কারিগরকে আটক করে জেলহাজতে প্রেরন করেন। তবে বাজার এলাকায় কথিত আছে, মানিক বণিক  তার প্রভাব খাটিয়ে এবং টাকা খরচ করে ভাতিজা সৌরূপ বণিককে মামলার ঝামেলা থেকে রক্ষা করেছেন। 

মানিক বণিক দাবি করেন তিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন, তবে অনুসন্ধানে পাওয়া ছবি ও ভিডিও প্রমাণ অনুযায়ী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে তিনি নৌকার হয়ে প্রচারণায় অংশ নেন, ছন্দা স্টুডিওর সামনে নির্বাচনি মিটিং করেন এবং সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা বাবু। পাশাপাশি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নির্বাচনী প্রচারণায়ও তিনি এবং তার ঘনিষ্ঠরা যুবলীগ সভাপতি পদপ্রার্থী ভিপি হাসান সারোয়ারকে সাথে নিয়ে ছন্দা স্টুডিওর পিছনে ভাতিজা সৌরূপ বণিকের বাসার একটি কক্ষে সক্রিয়ভাবে অংশ নেন, যারও ছবি ও ভিডিও প্রমাণ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মানিক বনিকের প্রভাব ব্যবহারের মাধ্যমে তাঁর ছেলে রাজীব বনিক (বাসন) আওয়ামী লীগের পক্ষ থেকে কাজীপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে, এলাকায় আরও অভিযোগ রয়েছে—চক্রটির অন্যতম সদস্য,কালীবাড়ি মোড় সুজন ঘোষের সেলুনে  নিয়মিতভাবে জুয়া ও মাদক লেনদেন চলে, যার কারণে আশপাশের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ আছে তারা বিগত দিনে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়েছে তাদের।

প্রতিবাদলিপিতে তিনি সংবাদটিকে মিথ্যা ও মনগড়া দাবি করলেও ঘটনাসংশ্লিষ্ট নথি, আদালতীয় তথ্য ও রাজনৈতিক কার্যক্রমের দৃশ্যমান প্রমাণ উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ সৃষ্টি করেছে, যা পুনরায় আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

1

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

2

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

3

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

4

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

5

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

6

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

7

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

8

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

9

কুড়িগ্রামে ১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প

10

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

11

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

12

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

13

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

14

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

15

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

16

মধ্যপ্রাচ্যে গোপন যুদ্ধের পাঁয়তারায় ট্রাম্প- নেতানিয়াহুর ‘নী

17

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

18

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

19

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

20