জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌগাছায় ভূয়া ডাক্তারের ইনজেকশন চিকিৎসা ভ্রাম্যমান আদালতের জরিমানা

আজিজুর রহমান
চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় আব্দুল আলীম (৫০) নামে এক ভূয়া ডাক্তারের বিরুদ্ধে একাধিক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে রোগীকে চিকিৎসার অভিযোগ উঠেছে। তিনি
গিয়াস উদ্দিন ও রওশন আরা দম্পত্তির শরীরে ৩ দিনে ২৩ ইনজেকশন পুশ করেছন বলে জানা গেছে। এছাড়া কথিত ডাক্তারে বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কোন রোগী চিকিৎসা নিতে গেলে একাধিক ইনজেকশন পুশ করেন। ফলে চিকিৎসা নিতে আসা মানুষ দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগেন। এমন অভিযোগ জানাজানি হলে, চৌগাছায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান নেতৃত্বে বুধবার (২২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে দণ্ডপ্রাপ্ত ডাক্তার আব্দুল আলীম হলেন যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার মরহুম আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা-যশোর রোডের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে ছালেহা মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আদর্শ মেডিকেল হল’-এ কথিত চিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করছিলেন।

ভুক্তভোগীরা জানান, গত ১৫ ও ১৬ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামের হকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাটু ও তাঁর স্ত্রী রওশন আরা জ্বর ও শরীরব্যথার কারণে আব্দুল আলীমের কাছে চিকিৎসা নিতে যান। পরবর্তীতে ৩ দিনে গিয়াস উদ্দিনকে মোট ১৭টি এবং তাঁর স্ত্রীকে ৬টি ইনজেকশন দেন। ভুক্তভোগী দম্পতি জানান, ইনজেকশন নেওয়ার পর তাদের শরীরে জ্বালাপোড়া ও অবস ভাব দেখা দেয়। একইভাবে চৌগাছা সদর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী ঝর্ণা বেগমও জানান, তাঁকে মোট ৯টি ইনজেকশন দেন আলীম, যার ফলে তিনি অসুস্থ হয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন নিজেকে সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার পরিচয়ে রোগী দেখছিলেন এবং প্রেসক্রিপশন দিচ্ছিলেন। অথচ তাঁর কাছে চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত কোনো নিবন্ধন নেই।

আরও জানা যায়, তিনি প্রায় ৬-৭ মাস ধরে এই চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং একই সঙ্গে যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার গফুরের মোড়ে অবস্থিত ‘মেসার্স আলীম ফার্মেসি’তে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখতেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এ ধরনের প্রতারণা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

1

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

2

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

3

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

4

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

5

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

6

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

7

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

8

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

9

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

10

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

11

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

12

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

13

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

14

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

15

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

16

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

17

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

18

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

19

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

20