মোঃ সাজ্জাদ শেখ সুমন।।
গাজীপুর ,কালিয়াকৈর চন্দ্রা পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি মোড় টিন সেট বাসা থেকে থেকে পচা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০:০০ টায় মোস্তাফিজুর রহমান (৩৯) নামের একজনের লাশ উদ্ধার করে তার পরিচয় পিতাঃ মন্তাজ উদ্দিন মাতাঃ মোছাঃ মীনা বেগম
নিহত মোস্তাফিজুর রহমান ইকোটেক্স লিমিটেড পোশাক কারখানার একজন শ্রমিক ছিলেন
জানা যায় সে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ ,ডাক্তার বাড়ি মোড় আতাউর রহমান এর টিন সেট বাসায় একা ভাড়ায় থাকতেন তার স্ত্রী তার গ্রামের বাড়িতে বসবাস করে
গ্রামের বাড়ির ঠিকানা গ্রামঃ যোগাইপুর থানাঃ পাঁচবিবি জেলাঃ জয়পুরহাট
প্রতিবেশীরা জানায় আজকে ভোরে তার রুম থেকে তীব্র দুর্গন্ধ আসায় তার আশেপাশের লোকজনের সন্দেহ হয় এরপর তারা কালিয়াকোর থানায় খবর দিলে পুলিশ আসে এবং পচা গলা লাশটি উদ্ধার করে
প্রতিবেশীরা পুলিশকে জানায় সে (ইকোটেক্স লিমিটেড) পোশাক কারখানার একজন শ্রমিক ছিলেন
পুলিশ তার কর্মস্থলে খবর নিয়ে জানতে পারে সে গত ২৪ তারিখের পর আর তার কর্মস্থলে যোগদান করেননি
প্রাথমিকভাবে ধারণা করা হয় সে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে
এ তথ্য নিশ্চিত করেছে
কালিয়াকৈর থানার (ইনচার্জ ইউসুফ)