জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

 
 
মোঃ আব্দুল্লাহ আল মামুন
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজপাড়া এলাকায় ঘাটাইল উপজেলা মহিলা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের নির্দেশনা অনুসারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত সরকার নুপুর। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—সাবেক জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিনা পারভীন, সাবেক সহ-সভানেত্রী সেলিনা খানম, সাবেক সহ-প্রচার সম্পাদক হামিদা খানম জোসনা সহ স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি আজীবন দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

দোয়া মাহফিলে দেশবাসীর প্রতি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয় এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

1

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

2

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

3

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

4

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

5

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

6

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

7

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

8

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

9

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

10

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

11

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

12

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

13

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

14

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

15

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

16

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

17

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

18

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

19

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

20