জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

খ,ম, জায়েদ হোসেন 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে ২৬ জানুয়ারি দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা।

চোরেরা মন্দির থেকে ১০টি বিগ্রহ, হারমোনিয়াম, সাবমারসিবল পাম্প, নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিয়েছেন।

মন্দিরের অধ্যক্ষ সুখদা বলরাম দাস জানান, “সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার পর চোরেরা মন্দিরে প্রবেশ করে। মন্দিরে থাকা সব বিগ্রহ তারা নিয়ে গেছে। এর মধ্যে পিতলের, পাথরের এবং একটি শ্বেত পাথরের বিগ্রহ ছিল। পাশাপাশি পিতলের থালা-বাটি, হারমোনিয়াম, পূজার সরঞ্জাম, সাবমারসিবল পাম্প, মন্দিরে সেবায়েত এক নারীর বিধবা ভাতার টাকা এবং মন্দিরের দানবাক্সের সব অর্থ চুরি করে নিয়ে যায়। গৌর-নিতাই, রাধা-মাধব, গোপালসহ মোট ৮–১০টি বিগ্রহ চুরি হয়েছে।” তিনি আরও বলেন, ভোর ৪টার দিকে প্রার্থনার জন্য মন্দিরে এসে চুরির ঘটনা জানতে পারেন এবং বর্তমানে সবাই আতঙ্কের মধ্যে আছেন।

মন্দির কমিটির সেক্রেটারি স্বপন কুমার রায় বলেন, “ভোর সাড়ে চারটার দিকে সেবায়েতের ফোন পেয়ে দ্রুত মন্দিরে এসে দেখি সবকিছু এলোমেলো। চুরির ভয়াবহতা দেখে আমি হতবাক হয়ে যাই।”

চুরির খবর পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন, নাসিরনগর থানার তদন্ত ওসি কৃষ্ণ লাল ঘোষ, সেকেন্ড অফিসার সোহেল শিকদার, উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এম এ হান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুনসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, “খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, মুঘল আমলে বাংলা ১৩৬০ সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী পাগল শংকর মন্দিরটি ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকার কয়েক লক্ষ হিন্দু ধর্মাবলম্বীর অন্যতম প্রধান উপাসনালয়। এর আগেও ২০১৭ সালের ৪ মার্চ শনিবার দিবাগত মধ্যরাতে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির থেকে পাঁচটি পিতলের মূর্তি, একটি প্রাচীন কালো পাথরের মূর্তি, হারমোনিয়াম, করতাল এবং দানবাক্সের দেড় হাজার টাকা চুরির ঘটনা ঘটেছিল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

1

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

2

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

3

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

4

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

5

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

6

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

7

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

8

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

9

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

10

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

11

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

12

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

13

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

16

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

17

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

18

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

19

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

20