জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম ভোগান্তি


খ.ম.জায়েদ হোসেন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুকুরিয়া খাল। তিন বছর ধরে এ খালে পড়ে আছে ভাঙা সেতুর ধ্বংসাবশেষ। নারী-শিশু-বৃদ্ধ সেতুর ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি বেয়ে ট্রলারে ওঠে। পারাপারের সময় পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত পাঁচজনের, আহত অর্ধশতাধিক। অথচ তিন বছরেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। গোকর্ণ, কুন্ডা, পূর্বভাগ, হরিপুর, উপজেলা সদরসহ পাঁচ ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত কুকুরিয়া খাল দিয়ে। গুরুত্ব বিবেচনা করে ১৯৯৯-২০০০ অর্থবছরে পাউবো এ খালের ওপর ৩৯ মিটার দীর্ঘ সেতু ও ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে।

২০২২ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরেই সাপোর্ট টু রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৬৯ মিটার নতুন সেতু নির্মাণের জন্য সাত কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়। ‘অর্থ সংকট’ দেখিয়ে সেই প্রস্তাব পাস করা হয়নি। এরপরও কয়েকবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,সেতুর ভাঙা পিলারগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনা হরহামেশা ঘটছে। ভাঙা সেতুর পাশ দিয়ে পারাপারের সময় ২০২২ সালে গোকর্ণ গ্রামের কৃষক চিত্ত দাস, ২০২৩ সালে চানপাড়ার হাদিস মিয়া, ২০২৪ সালে সরাইলের ইকবাল মিয়া মারা যান। চলতি বছরের ৩০ মে প্রাণ যায় দুই শিশু মারিয়া ও ফারিয়ার। তাদের লাশ ভেসে ওঠে দুই কিলোমিটার দূরে তিতাস নদীতে। 

সেতু না থাকায় সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে গোকর্ণ গ্রামের অন্তঃসত্ত্বা দীপালি সূত্রধর, শ্বাসকষ্টের রোগী আলীজান মিয়া, স্ট্রোকে আক্রান্ত সাংবাদিক রফিকুল ইসলামসহ অনেকে মারা গেছেন। কথা হয় নিহত শিশু মারিয়া ও ফারিয়ার বৃদ্ধ দাদা দ্বীন ইসলামের সঙ্গে। নাতিদের কথা মনে পড়লেই ছুটে আসেন খালপাড়ে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সেতু ঠিক করলে নাতি দুইডা পানিতে ডুইব্যা মরতো না, আইজ ইস্কুলে যাইত।’ 

গোকর্ণ গ্রামের বিনারানী দাস আক্ষেপ করে বলেন, ‘আমার বইনডার প্রসব বেদনা উঠছিল। সেতু নাই, তাই ১৫ কিলোমিটার ঘুইরা জেলা হাসপাতালে নিতে হইল। রাস্তায় ঝাঁকুনিতে বাচ্চাটা পেটেই মইরা গেল।’ গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, ‘উপজেলা থেকে জেলা পর্যন্ত গিয়ে দাবি জানিয়েছি। জরুরি প্রকল্প তালিকায় নামও উঠেছে। কিন্তু তিন বছরেও দরপত্র হয়নি।’

যা বলছেন সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়া পাউবোর উপসহকারী প্রকৌশলী প্রণয় জিৎ বলেন, সেতুটি পাউবো নির্মাণ করেছিল। বন্যায় ধসের পর জেলা প্রশাসকের সভায় এলজিইডি এটি নির্মাণের দায়িত্ব নেয়। তিন বছরেও কেন হলো না, তা তাদের জানা নেই। উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, আমরা সেতুটি নিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি লিখেছি। 

বেশ কয়েকবার পরিদর্শন করে মাপজোক করেছি। কয়েকবার প্রস্তাবও পাঠিয়েছি। কী কারণে সেতু নির্মাণের প্রস্তাব আটকে আছে, বুঝতেছি না। ইউএনও শাহিনা নাসরিন বলেন, ‘সেতুটি না থাকায় এ পর্যন্ত পাঁচজন মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি দ্রুত সমাধানের চেষ্টা করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

1

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

2

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

3

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

4

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

5

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

6

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

7

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

8

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

9

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

11

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

12

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

13

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

14

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

15

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

17

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

18

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

19

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

20