মোঃ বাপ্পি মিয়া।।
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে। এস্পেলিং গুলো ঠিক করে লেখ বছর ১৮-২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হবে।
১৮ আগষ্ট, রোজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণ করে র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। র্যালিটি গলাচিপা দিঘির পাড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এঁর সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, ডিজিএম পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো এম. এম. আসাদুজ্জামান আরিফ, মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান, উপজেলা তথ্য আপা ইসমত আরা।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্প্রসারিত ভবনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন