Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী যন্ত্রপাতি জব্দ

 মনির আহমদ আজাদ

লোহাগাড়া উপজেলায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে  পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত মাটিখেকো চক্র কর্তৃক ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে অবৈধ মাটিখেকোদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভবিষ্যতেও অবৈধ মাটি উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন আশ্বাস প্রদান করেছে। ###

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

1

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

2

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

3

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

4

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

5

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

6

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

7

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

8

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

9

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

10

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

11

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

12

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

13

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

14

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

15

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

16

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

17

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

18

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

19

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

20