জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হাজার মানুষ

মো:মিজানুর রহমান শাহীন

কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের হয়বতনগর এলাকার মৎস্য ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেনাসদরের নির্দেশে ১৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় ক্যাম্পে।
সেবা নিতে আসা অনেকেই বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয়, কিন্তু সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ক্যাম্পটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, দ্রুতসেবা প্রদান এবং যত্নশীল আচরণে ভরপুর। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, “আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ জন রোগীকে সেবা দেওয়া, কিন্তু মানুষের বিপুল উপস্থিতির কারণে তা আরও অনেক বেশি হয়ে গেছে।”
কিশোরগঞ্জ জেলা সিও লেফটেন্যান্ট কর্নেল সাফাত আহমদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

1

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

2

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

3

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

4

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

5

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

6

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

7

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

8

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

9

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

10

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

11

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

12

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

13

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

14

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

15

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

16

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

17

বেলকুচিতে বিতর্ক উৎসব চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও পুরস্কার

18

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

19

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

20