জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়, "প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"।যুব দিবসের উদ্বোধন করেন ,গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফোরকান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর বিএনপি'র সম্মানিত সভাপতি, মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি আনন্দ রেলি উপজেলা চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। রেলি শেষে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র যাতায়াত ভাতা, ব্যাগ এবং নতুন ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বেকার যুবক-যুবতী দেরকে আত্মনির্ভরশীল হয়ে প্রশিক্ষণ নেয়া প্রতিটি কাজে মনোযোগ দিয়ে তাদেরকে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।
মন্তব্য করুন