আবিত হাসানবরিশালের আগৈলঝাড়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী
আব্দুল্লাহ সরদার (১৯)–কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে
নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার দুপুরে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক
গৃহবধূকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল উপজেলা আওয়ামী লীগ
নেতা সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯), শাহীন মৃধার ছেলে
**আইয়ুব আলী মৃধা (২০)**সহ তিনজন বখাটে।
গৃহবধূ প্রস্তাবে রাজি না হওয়ায় চলতি বছরের ৩ অক্টোবর বিকেলে তার
বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনজন মিলে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে।
এ সময় মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আব্দুল্লাহ সরদার। তার সহযোগিতা
করছিল আইয়ুব আলী মৃধাসহ আরও একজন। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে
এলে তারা পালিয়ে যায়।
পরদিন ৪ অক্টোবর ধর্ষিত গৃহবধূ আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন
দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামী আব্দুল্লাহ সরদারকে গ্রেফতার
করে আদালতে পাঠানো হয়েছে এবং অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
|
ইং