জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

মোহাম্মদ গোলাম মোস্তফা

“তারা (জামায়াত) ঘি চায় আর আমরা চাই গণতন্ত্র”—এ মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “তাদের নাকি লাগবেই ঘি, লাগবেই! কিন্তু আমাদের ঘি লাগবে না—আমাদের দরকার গণতন্ত্র, দরকার ভোটের অধিকার ফিরে পাওয়া।”

রবিবার (৯ নভেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিল্লাত আরও বলেন, “আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি—যারা আমাদের নিয়ে প্রতিনিয়ত সমালোচনা করছেন, তাদের প্রতিও সহনশীলতা দেখিয়েছি। কিন্তু এবার নির্বাচন নিয়ে আর কোনো ছাড় নয়। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না।”

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে, অথচ আপনারা ১১ তারিখে ঢাকায় লোক সমাগম করছেন কিসের জন্য? আসলে আপনারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। কারণ, আপনারা ১৯৯৬ সালেও একসঙ্গে ছিলেন।”

সভায় সভাপতিত্ব করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার ও মোকাম্মেল হক, মোতালেব সরকার,মো আকতার হোসেন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জনসভায় প্রায় ১০ হাজারেরও বেশি নেতা–কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

1

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

2

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

3

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

4

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

5

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

6

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

7

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

8

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

9

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

10

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

11

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

12

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

13

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

14

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

17

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

18

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

19

নওগাঁয় শীতের আগমনী বার্তা

20