জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ

মো: ফখর উদ্দিন।।

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
গুলিবিদ্ধরা হলেন— মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখা নিয়ে জামায়াত কর্মী রাসেল ও বিএনপি কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এলাকায় মহড়া দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
শনিবার রাতেও অস্ত্র নিয়ে জামায়াত কর্মীদের ধরতে তারা এলাকায় তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সমাধানের বৈঠকে বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব এলোপাতাড়ি গুলি চালালে সজীব ও তুষার গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাবো।” যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া গেছে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “খেলা দেখা নিয়ে শুরুতে সামান্য ঝগড়াঝাটি হয়েছিল। জুনিয়র খেলোয়াড়দের সুযোগ দেওয়া নিয়ে সিনিয়রদের মধ্যে ক্ষোভও ছিল। স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে সমাধান করে দেন। তবে বৈঠক শেষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের নিয়ে দুই পক্ষই দাবি করছে তারা তাদের কর্মী।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

1

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

2

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

3

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

4

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

5

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

6

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

7

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

8

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

9

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

10

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

11

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

12

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

13

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

14

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

15

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

16

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

17

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

18

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

19

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা,

20