জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

সাব্বির হোসাইন আজিজ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন নিজ নিজ প্রার্থীরা। এতে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। একই সময়ে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অপর দিকে মাদারীপুর ৩ আসনে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেন, মাওলানা আজিজুল হক।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে। তারা জানান, মাদারীপুর-২ আসনে জাহানদার আলী জাহান একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা। জনগণের প্রত্যাশা পূরণে তারা দু’জনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,
“জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। মাদারীপুরের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তবে আমি তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।
এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা জানান, বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-২ আসনে জাহানদার আলী জাহানের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ও মাদারীপুর ৩ আসনে মনোনয়ন পত্র জমা দেন আনিসুর রহমান খোকন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

1

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

2

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

3

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

4

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

5

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

6

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

7

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

8

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

9

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

10

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

11

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

12

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

13

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

14

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

15

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

16

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

17

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

18

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

19

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

20