জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

মোঃ মশিউর রহমান

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চুর হাজারো নারী-পুরুষ সমর্থকের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
সম্প্রতি এ আসনে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে বিএনপির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, শ্রমিক নেতা আবু তাহের, দিনাজপুর জেলা বাস্তহারা দলের সাধারণ সম্পাদক ও পার্বতীপুর উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মানিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দিনাজপুর-৫ আসনে দীর্ঘদিন ধরে ত্যাগী, পরীক্ষিত ও তৃণমূলের জনপ্রিয় নেতা হিসেবে এসএম জাকারিয়া বাচ্চু জনগণের আস্থা অর্জন করেছেন। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করে তাকে প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে সক্ষম হবেন।
তারা আরও অভিযোগ করেন, যাকে বর্তমানে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে তৃণমূলের নেতাকর্মীরা তেমনভাবে চেনেন না। এতে করে নির্বাচনী মাঠে দলের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এই প্রতিবাদ কর্মসূচি শুধু শহরকেন্দ্রিক নয়; ইতোমধ্যে গ্রামাঞ্চল ও হাটবাজারেও তা ছড়িয়ে পড়েছে। দাবি আদায়ে দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে এসএম জাকারিয়া বাচ্চুর সমর্থকদের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

1

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

2

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

3

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

4

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

5

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

6

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

7

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

8

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

9

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

10

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

11

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

12

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

13

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

14

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

15

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

16

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

17

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

18

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, স

19

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

20