জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

মোঃ গোলাম জাকারিয়া

 ঢাকায় শনিবার দিনব্যাপী ১৫তম চাঁপাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি এই উৎসবের আয়োজন করে।
রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও এরফান গ্রুপের সিইও মো. মাহবুব আলম।
উৎসবে সভাপতিত্ব করেন— সমিতির সভাপতি ও রাজউক’র চিফ ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন— সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
উৎসবে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ৪ হাজার সদস্য অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ভূমি সংস্কার বোডের্র চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী বলেন, ঢাকায় চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব ভবনের জন্য আমার যতটুকু করার আছে আমি চেষ্টা করব।
সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কালাইর রুটি দিয়ে উপস্থিত সদস্যদের আপ্যায়ন করা হয়। দিনব্যাপী উৎসবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও ইভেন্ট পরিবেশন করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— অধ্যাপক ড. উমার আলী, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আমিনুল করিম, ডা. মোহা. ময়েজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহা. শামসুল হক জহির, আহসান হাবিব, বাবুল হক ও মরণোত্তর ম আ মালেক চৌধুরীকে।
১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সুদৃশ্য ডাইরেক্টরি প্রকাশ করা হয়।
বিকেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় জেলার ঐতিহ্য গম্ভীরা পরিবেশন করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

1

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

2

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

3

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

4

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

5

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

6

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

7

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

8

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

9

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

10

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে নারীদের সাথে উঠান বৈঠক

11

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

12

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

13

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

14

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

15

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

16

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

17

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

18

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

19

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

20