Mst: Meherun Nesa
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটার তালিকাভুক্ত

মোঃ রাতুল হাসান লিমন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশে বসবাসকারী ভোটারদের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের হিসাবে, এ পদ্ধতিতে ভোট দিতে সাড়ে ১৫ লাখের বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অ্যাপভিত্তিক নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর আর কোনো নিবন্ধন গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। এর মধ্যে দেশের ভেতরে থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এদের বড় একটি অংশ সরকারি চাকরিজীবী।
দেশের ভেতরের নিবন্ধনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ও ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা ভোটার ৬ হাজার ২৮৩ জন।
অন্যদিকে, প্রবাসী ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। একই অ্যাপ ব্যবহার করে দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও নিবন্ধনের সুযোগ পান।
ইসি আরও জানায়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের প্রার্থীদের তালিকা, নাম ও প্রতীক ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পারবেন। এরপর পছন্দের প্রার্থীর পাশে ‘টিক’ চিহ্ন দিয়ে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে পরদিন থেকেই ডাকযোগে ব্যালট পাঠানো যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

1

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

2

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

3

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

4

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

5

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

6

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

7

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

8

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

9

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

10

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

11

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

12

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

13

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

14

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

15

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

16

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

17

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

18

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

19

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

20