শহীদুজ্জামান শুভ
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

কিশোরগঞ্জে পৃথকস্থানে বজ্রপাতে নিহত হয়েছেন ৪ জন। রবিবার বিকেল ৩ টার দিকে ভৈরব, কুলিয়ারচর ও করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের আফছার উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫),  শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এবং  করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামের মাজু মিয়ার ছেলে হাদিস মিয়া (৩২)। 
স্থানীয়রা জানান, আগে থেকেই জমিতে কাজ করছিলেন ওই তিন কৃষক। বিকেল ৩ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে আক্রান্ত তিনজন রোগীকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩ টার দিকে বাড়ির পেছনের বেড়া ঠিক করতেছিলেন হাদিস মিয়া। হালকা বৃষ্টি উপেক্ষা করে কাজটি শেষ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু হটাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পেশায় হাদিস মিয়া একজন কৃষক ছিলেন।
সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান জানান, নিহত হাদিস মিয়া আমার ভাতিজী-জামাই। সে খুবই কর্মঠ মানুষ ছিলো। সংসার জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক তিনি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

1

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

2

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

3

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

4

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

5

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

7

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

8

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

9

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

10

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

11

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

12

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

13

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

14

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

15

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

16

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

17

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

18

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

19

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

20