জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ হারালেন যুবদল নেতা

 সাব্বির হোসাইন আজিজ 

 দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ভাইদের বাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফারুক হোসেন বেপারি মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ( সভাপতি ) পদে ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে সুত্রে জানাযায়, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

স্থানীয় নেতাকর্মী ও দলীয় সূত্রে জানা গেছে, ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘেরাও করার কর্মসূচির ডাক দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। পরে মাদারীপুর শহরের পাবলিক স্কুল ওপর পাশে শাজাহান খানের আলিশান ১০ তলা ভবনসহ তার ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে কোনো ধরনের সহিংসতা যেন না হয় তার জন্য যুবদলের আহ্বায়ক ফারুকের নেতৃত্বে তার অন্তত অর্ধশত কর্মী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাহারা দেন। তাদের এই পাহারা দেওয়ার ঘটনা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে  সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনাটি গত রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটির নজরে আসলে, তাৎক্ষণিক ফারুক বেপারিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়। সেই নোটিশে ৩ দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর ঘটনার ব্যাখ্যা শুনে মঙ্গলবার রাতে তার সব পদ স্থগিত করে যুবদল কেন্দ্রীয় কমিটি। এবিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এদিকে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান বর্তমানে কারাগারে রয়েছেন। তার ভাইয়েরাসহ পরিবারের অধিকাংশ লোক পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহন, আবাসিক হোটেল, পেট্রোল পাম্পসহ সব ধরনের ব্যাবসা-বাণিজ্য আগের মতোই চলছে।

এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবদলের আহবায়ক ফারুক হোসেন ব্যাপারী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ দিয়েছে সেন্টু খান। নতুন বাসস্ট্যান্ড ও তেলপাম্পের থেকে ৩/৪ কিলোমিটার দূরে শাজাহান খানের বাড়ি, সেখানে তো আমাদের কোনো লোক যায়নি। পাহারা দিল কীভাবে? আর আমার নামে নাকি ৪টা বাড়ি লেইখা দিছে যাচ্চু খান। আমি সেই ৪টা বাড়ি নাকি দখল কইরা খাই। কিন্তু আমি তো যাচ্চু খানের বাড়িই চিনি না। সেন্টু খান এই বানোয়াট কাজগুলো করছে। তবে পদ স্থগিতের বিষয়ে তিনি বলেন, আমার পদ স্থগিত করছে কি না আমি এখনো নিশ্চিত না। তবে স্থগিত আদেশ হয়তো দু-চার দিন থাকতে পারে। নোটিশ অনুযায়ী সশরীরে পার্টি অফিসে গিয়ে কথা বলেছি। এখন ঢাকায় আছি। মোবাইল করে স্থগিত করছে কি না জানতে হবে।

 

 

 


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

1

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

2

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

3

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

4

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

5

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

6

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

7

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

8

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

9

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

10

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

11

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

12

দিনাজপুরে কৃষির নবযুগ

13

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

14

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

15

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

16

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

17

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

18

বিজয় নিশান

19

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

20