Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

 ইকরামুল ইসলাম  

 যশোরের শার্শায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম খান বাবলু নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন,আদালত চলাকালীন সময় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা ও  বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 

সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


 

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

1

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

2

গাইবান্ধায় গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণে ইউপি সদস্য মোখলেছু

3

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

4

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

5

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

6

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

7

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

8

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

9

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

10

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

11

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

12

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

13

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

14

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

15

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

16

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

17

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

18

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

19

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

20