জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

মোঃ মশিউর রহমান 
দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি খালেকিজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, আকতারুজ্জামান জুয়েল, মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
এছাড়াও জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, ওলামাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল ও সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
আগামী ৫ ডিসেম্বর ২০২৫ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

1

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

2

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

3

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

4

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

5

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

6

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

7

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

8

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

9

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

10

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

11

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

12

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

13

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

14

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

15

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

16

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

17

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

18

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

19

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

20