জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা

বাবুল আক্তার  , কালীগঞ্জ (ঝিনাইদহ)  :


ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ফয়লা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিলার সাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন চালিত ভ্যানে ১১ বস্তা ইউরিয়া ও ১ বস্তা ফসফেট পাশর্^বর্তী সদর উপজেলার আড়মুখী এলাকার রবিউলের কাছে বেশি দামে বিক্রি করে। এ সময় নলডাঙ্গা এলাকায় ভ্যানটি পৌঁছালে স্থানীয়রা ধরে কৃষি কর্মকর্তাকে জানায়। মো. সাহাবুদ্দিন পৌরসভার বাইরে সার বিক্রি করতে পারবেন না।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি জানান, অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভা ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

1

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

2

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

3

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

4

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

5

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

6

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

7

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

8

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

9

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

10

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

11

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

12

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

13

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

14

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

15

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

16

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

17

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয়

18

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

19

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের

20