জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

 মোঃ হামিদুর রহমান


ইসলামের মানবতাবাদী আদর্শ ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নওগাঁর সাপাহারে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে সাপাহার জিরোপয়েন্ট মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ (সবুক্তগীন), সভাপতি, জাকের পার্টি সাপাহার উপজেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন (ডবলু), সভাপতি, জাকের পার্টি নওগাঁ জেলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • জনাব মোঃ আলাল হোসেন, সাধারণ সম্পাদক, জাকের পার্টি নওগাঁ জেলা;
  • জনাব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি নওগাঁ জেলা;
  • জনাব মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, জাকের পার্টি নওগাঁ জেলা;
  • জনাব মোঃ মতিউর রহমান, প্রচার সম্পাদক, জাকের পার্টি নওগাঁ জেলা;
  • এবং জনাব মোহাম্মদ আলী, সহ-সভাপতি, বগুড়া সাংগঠনিক বিভাগ।

বক্তারা বলেন, ইসলামের মহান ওলী এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর চিন্তাধারা আজও সমাজে শান্তি, ন্যায় ও মানবতার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। জাকের পার্টি দেশ ও জাতির স্থিতিশীলতা, নৈতিকতা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

তাঁরা আরও বলেন, বিভেদ ও সহিংসতার রাজনীতি পরিহার করে সবাইকে সত্য, শান্তি ও সহমর্মিতার পথে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজন করে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহ, সাপাহার উপজেলা শাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

1

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

2

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

3

টাঙ্গাইলের নাগরপুরে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন

4

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

5

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

6

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

7

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

8

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

9

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

10

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

11

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

12

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

13

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

14

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

15

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

16

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

17

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

18

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

19

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

20