মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়ায় “জেলা”বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র সহ ছাত্রদলের অফিস ভাঙচুর অভিযোগে সংবাদ সম্মেলন

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য এবং কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কালিয়া উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২০ মে ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিঃ ঘটিকায় কালিয়া ডাকবাংলো মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বক্তব্যে বলেন, গত ১৮ মে ২০২৫ ইং নড়াগাতি থানার যোগানিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর কে বা কারা হামলা চালায়—এ বিষয়ে তারা নিশ্চিত না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ হামলার খবর জানতে পারেন।
তিনি অভিযোগ করে বলেন, ঐ ঘটনার পর সন্ধ্যায় কালিয়া প্রেসক্লাবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন বক্তব্য দেন। মিলু দাবি করেন, ওই সময় বিশ্বাস জাহাঙ্গীর ঢাকায় অবস্থান করছিলেন এবং ১৮ মে তিনি ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে সফর করছেন। তাই হামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর একটি মহল কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর চালায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোররদাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কামাল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ শিহাব উদ্দিন, যুবদল নেতা সদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, মোল্লা জুয়েল রানা, ব্যবসায়ী নেতা শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

1

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

2

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

3

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

4

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

5

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

6

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

7

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

8

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

9

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

10

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

11

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

12

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

13

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

14

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

15

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

16

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

17

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

18

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

19

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

20