জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এটিও'র বিদায়ী সংবর্ধনা

আকন মুহাম্মদ রাসেল  

বরগুনার তালতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে (স্কুল টাইমে) আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী পন্থী প্রধান শিক্ষকদের প্রথম সারিতে বসিয়ে, তাদের নেতৃত্বে এটিও মোসাঃ সারাহ্ সুলতানাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময়ে সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. আল-আমিন এবং শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার স্বয়ং উপস্থিত ছিলেন। 


জানা যায়, তালতলী উপজেলায় দায়িত্ব অবহেলার একাধিক অভিযোগ থাকা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এটিও) মোসাঃ সারাহ্ সুলতানার বরগুনা সদর উপজেলায় বদলী হয়। তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (২৬ অক্টোবর ২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সৈকত সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং কিছু সংখ্যক সহকারী শিক্ষক দেখা যায়। তবে জানা গেছে, প্রথম সারিতে বসে বিদায়ী সংবর্ধনার নেতৃত্ব দেওয়া প্রধান শিক্ষকগণ স্কুল ফাঁকিবাজ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দোসর। এদের মধ্যে অন্যতম সওদাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.কামাল মীর এবং আগাঁ ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আওয়ামী দোসর মো. ইউনুস আলী। তারা আওয়ামী লীগের দাপটে প্রতিষ্ঠান চলাকালে উপজেলা শিক্ষা অফিসে বসে দালালী করতেন এবং এখনও সব সময় ক্লাস ফাঁকি দিয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আল-আমিনকে সঙ্গ দেয়। 


তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার বলেন, আমাদের পরীক্ষার মিটিং ছিলো, একই সাথে সংবর্ধনার কাজটাও সেড়ে ফেলেছি। তবে সরেজমিনে দেখা গেছে, সকাল ১১ টায় শুরু হওয়া সংবর্ধনা ২ টা বাজে শেষ হয়েছে এবং সিংহভাগ শিক্ষক তখনই উপজেলা পরিষদ ত্যাগ করেছেন। 


তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে সংবর্ধনা দেওয়া একদমই অযৌক্তিক। আওয়ামী পন্থী শিক্ষকদের নেতৃত্বে যে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে এটা আমার নলেজেও আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

1

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

2

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

3

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

4

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

5

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

6

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

7

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

8

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

9

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

10

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

11

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

12

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

13

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

14

এস কে এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদ

15

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

16

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

17

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

18

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

19

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

20