জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

রিয়ন হোসেন 
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে । গতকাল রবিবার বিকেলের দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের হারানঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

আহত মিঠু বিশ্বাস (৪২), গোলাম ফারুক (৬০) ও রকিবুল ইসলাম (৪৫)-কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে ।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে হারানঘাট গ্রামের কল্যাণপুর বাজারে নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে পথিমধ্যে আলাদা ভাবে সিরাজ বিশ্বাসের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে এলাপাতাড়িভাবে কৃপিয়ে ফেলে রেখে যায় নজরুল ইসলামের সমর্থকরা।

আরও জানা যায়, সে সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চান। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়িতে তুললে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করে। সে সময় তারা গাড়ির ভেতরে এবং বাইরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিকআপ ভাঙচুর করে। সে সময় হামলায় পুলিশের এক সদস্য সামান্য আহত হয়। পরে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসা আহত তিন জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে গোলাম ফারুখের শারীরিক অবস্থা সব থেকে বেশি খারাপ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে । পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে । এসময় এক পুলিশ-সদস্য আহত হয়েছে ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

1

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

2

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

3

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

4

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

5

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

6

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

7

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

8

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

9

সত্যি চুমু নাকি এআই

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

11

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

12

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

13

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

14

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

15

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

16

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

17

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

18

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

19

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

20