জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কান্তারখাল সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, দুর্ভোগে ২০ গ্রামের বাসিন্দা

মোহাম্মদ আলী মাস্টার।।

সরাইল ও নাসির নগর উপজেলার একটি সংযোগ সেতুর কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার, ফলে গুরুত্বপূর্ণ সেতুর কাজ বন্ধ থাকায়  দুর্ভোগ বাড়ছে দুই উপজেলার ২০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা।এরই মধ্যে বাড়ানো হয়েছে সেতুর নির্মাণ প্রকল্পের কাজ। তবে নির্মাণ কাজের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্ধিত মেয়াদের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলজিইডি।সরাইলের অরুয়াইল ও নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নকে ভাগ করেছে কান্তার খাল।সেতু না থাকায় বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই খাল পার হতে হয় দুই ইউনিয়নের বাসিন্দাদের।
দুইবছর আগে নাইনব্রিজ প্রকল্পের আওতায় কান্তার খালে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের সংগে চুক্তি করে এলজিইডি।নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৮২ লক্ষ টাকা, তবে স্থানীয়দের অভিযোগ দায়সারা ভাবে অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার সেতু নির্মাণ বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে ভীষণ ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর কাজ শুরু করার পর শ্রমিকরা অনিয়মিত হয়ে পড়ে। ফলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
প্রতিদিন সরাইলের অরুয়াইল, পাকশিমুল এবং নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের ২০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা নৌকায় পার হয় কান্তার খাল। দিনে নৌকা চললেও সন্ধ্যা ঘনিয়ে আসতেই পারাপারে সৃষ্ঠি হয় নানা বিপত্তি। তবে কাজ বন্ধের অভিযোগ ঠিক নয় দাবি করে বর্ধিত মেয়াদের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন এলজিইডি।
জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, সেতুটির স্ট্রাকচার অংশের কাজ প্রায় শেষের দিকে। কিছু দিন পরেই আবার কাজ শুরু হবে। বর্তমান সময়কালের মধ্যেই কাজ শেষ করতে পারবে বলে এলজিইডি ভুক্তভোগীদের আশ্বস্থ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

1

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

2

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

3

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

4

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

5

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

6

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

7

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

8

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

9

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

10

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

11

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

12

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

13

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

14

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

15

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

16

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

17

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

18

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

19

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

20