জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

 


মো : মোজাহিদ হোসেন 

মোহনগঞ্জের হাওরাঞ্চলে ঝেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতায় মানুষ  যখন ঘর থেকে বের হতে  ভয় পায়, তখনো মোহনগঞ্জের হাওর পাড়ের কৃষকেরা মাঠে জমিতে ধানের চারা রোপন করতে ব্যস্ত।  যদিও  তুলনা মূলক কম কৃষক জমিতে আছেন।  যারা নিজের  জমিতে ধান চাষের  জন্যে ভাড়া করা মেশিনে  জমি চাষ করে রোপন যোগ্য করেছেন,  তাদের  জমি রোপন না হলে, দু চার দিন পরে জমির মাঠি আবারো জমে শক্ত  হয়ে যাবে,তখন আবারো নতুন  করে  চাষ করতে হবে। এ জন্যই যাদের  জমি রোপন যোগ্য করেছেন তারা তীব্র শীত উপেক্ষা করেই ধান রোপন করছেন। 



তেতুলিয়া গ্রামের কৃষক মিলন তালুকদার জানান, হাওরাঞ্চলের কৃষকের শীত ভয় পেলে চলেনা। তাদের  সময় মত জমিতে ধান চাষ করতে হবে। নয়তো পুরো জমি রোপন করতে অনেক  সময় চলে যাবে। তখন সুফসল হবে না। 

হাবিবুর রহমান  নামে এক কৃষক জানান, তীব্র শীতে ভোরে যখন জমির পানিতে যাই, তখন হাত পা, শরীর অবশ হয়ে পড়ে।  তখন শরীরে কোন অনুভূতি  থাকেনা। ঠান্ডা বা ব্যথা কিছুই  বুঝা যায়না। তবে খুব কষ্ট হয়। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা আব্দুর শাকুর সাদী জানান, শৈত্য প্রবাহের কারনে মোহনগঞ্জ উপজেলায় তীব্র শীত বইছে,  এতে কৃষি কাজ ব্যহত হচ্ছে।  উপজেলায় ১৬ হাজার ৯শ ৯০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে। হাওরে লক্ষমাত্রা ৬ হাজার ৫০০ হেক্টর। এর মধ্যে বোরো রোপণ হয়েছে, ৩ হাজার ১২০ হেক্টর। এর মধ্যে হাইব্রিড  ১১০০ হেক্টর, উফশি ২০২০ হেক্টর। হঠাৎ  তীব্র শীতে বোরো আবাদে স্থবিরতা দেখা দিয়েছে। 




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

1

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

2

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

3

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

4

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

5

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

6

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

7

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

8

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

9

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

10

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

11

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

12

নতুন পিয়াজের আমদানি

13

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

14

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

15

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

16

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

17

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

18

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

19

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

20