জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

 মোঃ ফরহাদ হোসেন
নওগাঁর বদলগাছী উপজেলাধীন চকগোবিনাথ মৌজায় প্রশাসনের নাকের ডগায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অব্যাহতভাবে ভিটা মাটি কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দীনকে ‘ম্যানেজ’ করেই প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কসবা গ্রামের মাটি ব্যবসায়ী আঃ সালাম।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ভিটা ও কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, সংশ্লিষ্ট প্রশাসনের রহস্যজনক ভূমিকার কারণে আইনের কোনো প্রয়োগ চোখে পড়ছে না। বিষয়টি বন্ধের দাবিতে কসবা গ্রামের অভয়কুমারের ছেলে রনজিত কুমার ও এনামুল কবির এনাম বাদী হয়ে আঃ সালামের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট লিখিত আবেদন করেন।

আবেদন পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করলেও, তা ছিল কেবল লোক দেখানো—এমনটাই অভিযোগ স্থানীয়দের। তদন্তের পর কয়েকদিন মাটি কাটা বন্ধ থাকলেও, অল্প সময়ের মধ্যেই আবারও প্রশাসনকে ম্যানেজ করে আগের মতো দেদারসে ভিটা মাটি কাটা শুরু করেন আঃ সালাম।

স্থানীয়দের প্রশ্ন—যদি অবৈধ না হয়ে থাকে, তবে কেন বারবার বন্ধ করা হচ্ছে? আর যদি অবৈধ হয়, তাহলে তদন্তের পরও কেন স্থায়ীভাবে বন্ধ হয়নি এই মাটি কাটা? একজন ভূমি কর্মকর্তা যেখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা, সেখানে তার নীরবতা ও নিষ্ক্রিয়তা জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

অভিযোগ রয়েছে, অবৈধ মাটি কাটার ফলে এলাকায় কৃষিজমি ধ্বংস হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ভয়াবহ ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ প্রশাসনের নিরবতায় মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এলাকাবাসীর দাবি, সহকারী কমিশনার (ভূমি)-এর ভূমিকা তদন্তের আওতায় এনে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বদলগাছীতে প্রমাণ হবে—আইন শুধু কাগজে আছে, মাঠে নয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দীনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

1

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

2

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

3

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

4

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

5

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

6

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

7

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

8

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

9

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

10

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

11

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

12

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

13

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

14

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

15

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

16

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

17

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

18

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

19

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

20