জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

শহীদুজ্জামান শুভ
কিশোরগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রথখলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, জেলা ছাত্রদলের সভাপতি (পদ স্থগিত) শরীফুল ইসলাম নিশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (পদ স্থগিত) রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) জাকির হোসেন রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতেই দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপরও নির্বাচনী গণসংযোগকালে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

1

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

2

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

3

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

4

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

5

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

6

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

7

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

8

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

9

বাউরা আলিম মাদ্রাসায় অসৎ পন্থা অবলম্বন করে কমিটি গঠন

10

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

11

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

12

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

14

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

15

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

16

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

17

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

18

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

19

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

20