জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে

মো: মোশারফ হোসেন
রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে — ব্র্যাকের প্রতিবেদন
দৈনিক জনতার খবর | ফটিকছড়ি প্রতিনিধি : ফেলিনি দ্বীন মো: মোশারফ হোসেন

রাশিয়ায় উচ্চ বেতন ও নিরাপদ চাকরির আশ্বাস দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে বলে জানিয়েছে উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সদ্য প্রকাশিত তাদের প্রতিবেদন অনুযায়ী, বৈধ কর্মসংস্থানের সুযোগের কথা বলে অনেক বাংলাদেশিকে রাশিয়ায় নেওয়া হলেও, সেখানে পৌঁছে জোরপূর্বক তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

ব্র্যাকের প্রতিবেদনের শিরোনাম— “Promises Written in Blood: How Legal Migration Turned into Forced Recruitment in the Russia–Ukraine War”।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ‘বৈধ চাকরির’ নামে রাশিয়ায় গেছেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে যুদ্ধক্ষেত্র বা সামরিক সহায়ক ইউনিটে পাঠানো হয়।

ব্র্যাকের তথ্যমতে, ভুয়া নিয়োগ সংস্থা ও দালালচক্রের মাধ্যমে শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে। তাদের বলা হয়, রাশিয়ার বিভিন্ন শিল্প ও নির্মাণ খাতে উচ্চ বেতন ও সুযোগ-সুবিধাসহ কাজের সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে তারা যুদ্ধ-সম্পর্কিত কাজে নিয়োজিত হচ্ছেন— যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১০ জন বাংলাদেশিকে এভাবে রাশিয়ায় নেওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে, যদিও তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।

ব্র্যাক বলেছে,

> “এই ঘটনাগুলো দেখাচ্ছে যে বৈধ মাইগ্রেশনের কাঠামোর মধ্যেও মানবপাচারের নতুন রূপ তৈরি হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে আরও কঠোর যাচাই-বাছাই ও সচেতনতা কার্যক্রম গ্রহণ করা জরুরি।”

 প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতি শুধু মানবাধিকার লঙ্ঘনেরই উদাহরণ নয়, বরং এটি বাংলাদেশের বৈধ শ্রমবাজারের জন্যও গুরুতর হুমকি তৈরি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

1

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

2

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

3

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

4

আজ মাদারীপুর মুক্ত দিবস

5

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদ

6

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

7

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

8

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

9

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

10

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

11

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

12

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

13

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

14

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

15

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পু

16

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

17

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

18

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

19

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

20