জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

 মোঃ আব্দুল কুদ্দুস
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সোহানুর রহমান রাফি (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী–পাবনা মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাফি কালিকাপুর আজমপুর গ্রামের আয়তাল হোসেনের ছেলে এবং কালিকাপুর কিন্ডারগার্টেনের কেজি-টু শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় রাফি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাক ও চালককে আটক করে স্থানীয় জনতা।  পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

1

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

2

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

3

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

4

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

6

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

7

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

8

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

9

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

10

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

11

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

12

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

13

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

14

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

15

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

16

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

17

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

18

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

19

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

20