Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

 মোঃ মাহিন খান 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর অকাল শাহাদাতে তাঁর রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হাবশীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মাওলানা কারী ইব্রাহিম আল হাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মাস্টার মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নম্বর গালুয়া ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফেরদৌস ও সেক্রেটারি মাওলানা আ. সালাম।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

1

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

2

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

3

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

4

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

5

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

6

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

7

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

8

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

9

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

10

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

11

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

12

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

13

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

14

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

15

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

16

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

17

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

19

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

20