জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

 মোঃ আব্দুল কুদ্দুস

 পাবনার ঈশ্বরদীতে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়।

এরপর মিছিলটি পোস্ট অফিস মোড় থেকে হাসপাতাল রোড হয়ে পুরাতন রিকশা স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, “একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না। এটি শুধু একটি পরিবারের নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি আমির হামজার ২০২৩ সালের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে করা একটি তুলনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা ভিডিওটিকে কুরুচিপূর্ণ, আপত্তিকর ও সম্মানহানিকর বলে দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

1

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

2

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

3

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

4

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

5

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

6

শিবচরে ৬ বছরের শিশু মাদ্রাসারছাত্রীকে ধর্ষন

7

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

8

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

9

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

10

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

11

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

12

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

13

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

14

ভোলার চার আসনে চূড়ান্ত লড়াইয়ে ২৪ প্রার্থী, ২ জনের মনোনয়ন প্র

15

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

16

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

17

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

18

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

19

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

20