জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

সুমন আহমদ খান 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের জন্য ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিতিতে কমিশনের নাম ঘোষণা করেন রেজিস্ট্রার অধ্যাপক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

এছাড়া কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

রেজিস্ট্রার অধ্যাপক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, ঘোষিত কমিটি বর্তমান প্রবিধি অনুযায়ী শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা আগামী বুধবারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানান।

প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

1

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

2

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

3

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

4

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

5

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

6

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

7

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

8

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

9

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

10

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

11

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

12

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

13

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

14

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

15

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

16

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে

17

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

18

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

19

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

20