জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

 মোঃ ফরহাদ হোসেন 

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার ছেলে বলে জানা যায়। 

যৌথবাহিনীর সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দৈনন্দিন চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহজনকভাবে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে যৌথবাহিনী। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

1

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

2

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

3

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

4

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

5

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

6

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

7

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

8

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

9

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

10

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

11

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

12

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

13

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

14

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

15

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

16

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

17

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

19

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

20