জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন


সুমন আহমদ খান 
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্যক্রম শুরু করার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সালমান শাহ ভক্তদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৯ বছর পার হলেও সালমান শাহ হত্যাকাণ্ডের ন্যায়বিচার সম্পূর্ণ হয়নি। আসামিপক্ষ বারবার তদন্ত সংস্থাকে ব্যবহার করে ফরমায়েশি প্রতিবেদন তৈরি করিয়েছে, যা হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, দ্রুত পদক্ষেপ নিয়ে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক।

বক্তারা আরও বলেন, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় চিত্রনায়কই নন, তিনি ছিলেন পুরো প্রজন্মের প্রিয় মুখ। তাঁর অকাল মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজও আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে একত্রিত হয়েছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল  সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার চাই, আসামিদের দ্রুত গ্রেফতার করুন” এবং “ন্যায়বিচার চাই। 

বক্তারা আরও বলেন, সালমান শাহ-এর মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ক্ষতি নয়; এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের জন্যও এক বড় ধাক্কা। যদি দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও ক্ষুণ্ণ হবে।

এসময় তারা মামলার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও তদন্ত সংস্থাগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

1

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

2

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

3

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

4

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

5

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

6

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

7

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

8

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

9

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

10

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

11

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

12

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

13

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

14

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

15

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

16

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

17

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

18

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

20