জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী দিনের কোডেক, লিখবে পুনর্জাগরণের গল্প

মো: মাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, দৈনিক জনতার খবর। 


১৯৮৫ সালের ১ অক্টোবর মাত্র ১৮ জন সহকর্মী নিয়ে শুরু হওয়া কোডেক এর যাত্রা আজ ৪০ বছর অতিক্রম করেছে। এই যাত্রা সহজ ছিল না। এই যাত্রা আমাদের উপকূলীয় ও নদী তীরবর্তী মানুষের সংগ্রামের ইতিহাসের সহযোগী ও অংশীদার।
এই চার দশকে আমরা শিখেছি, উন্নয়ন শুধু অবকাঠামো নয়; এটি আসলে মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। আমরা শিখেছি, প্রকৃত টেকসই পরিবর্তন আসে তখনই, যখন মানুষ নিজেই নিজের ক্ষমতায়ন করে, নিজের সিদ্ধান্ত নেয়, নিজের স্বপ্ন আঁকে। আর শিখেছি—শেখার মধ্য দিয়েই এগিয়ে যাওয়া সম্ভব।
কিন্তু আজকের এই মাইলফলক শুধু অতীতের স্মৃতি রমণ করার জন্যই নয়। আজকের এই দিনে আমাদের ভবিষ্যতকেও নিয়েও ভাবতে হবে। ভাবতে হবে আগামী দিনের কোডেক কেমন হবে?
আগামী দিনের কোডেক শুধু সহনশীলতার গল্পই লিখবে না – লিখবে পুনর্জাগরণের গল্প। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামনের দিনগুলিতে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও ভয়াবহতা উভয়ই বাড়বে। তাই দুর্যোগের সাথে শুধু টিকে থাকলেই হবে না বরং দুর্যোগের সাথে লড়াই করা মানুষের সক্ষমতা এমনভাবে বৃদ্ধি করতে হবে যাতে দুর্যোগের পরে তারা আবার শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই তারা শুধু বেঁচেই থাকবেনা বরং তারা আরও সমৃদ্ধ হবে।
আমাদের কৃষকরা ক্রমবর্ধমান লবণাক্ততা, জলোচ্ছ্বাস, খরা ও অস্বাভাবিক আবহাওয়ার সাথে প্রতিনিয়ত লড়াই করছে। আগামীর দিনগুলোতে আমরা জলবায়ু ও লবণ সহিষ্ণু কৃষির সম্প্রসারণ, পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি ও পরিবেশবান্ধব কৃষির প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। মৎস্যখাতে আমরা প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, টেকসই মাছ ধরার পদ্ধতি, নারী ও যুবকদের সম্পৃক্ততা বৃদ্ধি নিয়ে আমাদের কাজ করতে হবে। কৃষি ও মৎস্য উভয় ক্ষেত্রেই সুষ্ঠু বাজার সংযোগ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা প্রয়োজন।
আগামীর দিনে আমাদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আরও অনেক কাজ করার সুযোগ আছে। শিক্ষা কোডেক এর একটি শক্তির জায়গা। বর্তমানে আমাদের প্রান্তিক এলাকাগুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই বিভিন্ন কারণে শিশুদের শিক্ষার যে ঘাটতি রয়েছে – তা আজ ভয়াবহ আকার ধারণ করেছে। এই শিক্ষণ ঘাটতি নিরসন ও গুণগত শিক্ষার মান নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে। STEAM ভিত্তিক গুণগত শিক্ষা নিয়ে আমরা যে কাজ করছি তা আরও সম্প্রসারিত করা প্রয়োজন। তরুণদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির দিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ আগামীর নেতৃত্ব তাদের হাতে।
আগামীর দিনে কোডেক উন্নয়ন সহযোগী, দাতা সংস্থা, সরকার, একাডেমিয়া, বেসরকারি খাত ও বিভিন্ন আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে বর্তমান পার্টনারশিপকে সমুন্নত রেখে ও নতুন পার্টনারশিপ তৈরির মাধ্যমে কোডেক এর কার্যক্রম আরও প্রসারিত করবে।
আমরা জানি সামনের পথ সহজ নয়। তাই আমাদের নিজেদের আরও প্রস্তুত হতে হবে—হেড অফিস থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত আমাদের টিমকে আরও শক্তিশালী করতে হবে। সেজন্য প্রয়োজন পর্যাপ্ত ট্রেনিং ও সক্ষমতা বৃদ্ধির প্রোগ্রাম।
আজকের এই দিনে আমি কৃতজ্ঞ আমার সহকর্মীদের কাছে—যারা দিনের পর দিন, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষের জীবনে আলো আনতে। কৃতজ্ঞ আমাদের অংশীদার ও দাতাদের কাছে—যারা আস্থা রেখেছেন আমাদের উপর। আর সর্বোপরি, কৃতজ্ঞ সেই মানুষদের কাছে—যাদের সাহস, আশা ও সংগ্রাম আমাদের প্রতিদিন নতুন করে শিখিয়েছে কীভাবে লড়তে হয়।
চল্লিশ বছরের প্রদীপ নিভে যায়নি; বরং এটি জ্বালিয়ে দিয়েছে নতুন স্বপ্নের আলো। সেই আলো নিয়ে আমরা এগিয়ে যাব—ন্যায়, উদ্ভাবন, অংশীদারিত্ব ও টেকসই পরিবর্তনের পথে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

1

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

2

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

3

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

4

ফেসবুকে পোস্ট ঘিরে তোলপাড় বরিশাল ১ আসন

5

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

6

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

7

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

8

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

9

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

10

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

11

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

12

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

13

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

14

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

15

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

16

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

17

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

18

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

19

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

20